বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

ইবির ব্যবসায় অনুষদের নতুন ডিন ড. শেলীনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। রোববার (৩০শে জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

আরো পড়ুন : ছয় মাসে ৯৯ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরু থেকেই এই ফ্যাকাল্টি ছিল। এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক ও এনার্জেটিক নতুন শিক্ষকদের একটা সংমিশ্রণ রয়েছে। উভয়ের সমন্বয়ে সকলের সহযোগিতা পেলে আমি ফ্যাকাল্টির জন্য ভালো কিছু করবো বলে আশা রাখি। যেহেতু আমি এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী এবং এখানেরই শিক্ষক সেহেতু আমি আমার ভালো লাগার জায়গা থেকে দায়িত্ব পালন করতে চাই।

আবির/এস/ আই.কে.জে/

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250