বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এছাড়া উদ্ধার করা হয়েছে নকল পানির বোতল উৎপাদনের সঙ্গে জড়িত অন্যান্য সরঞ্জাম।

মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধের উদ্দেশ্যেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

আরো পড়ুন : বাতিল হচ্ছে ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স

কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ব্লগ পোস্টে জানায়, মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি গুদাম পরিদর্শনে যায় তারা। এ সময় সেখানে ২০০ মিলিলিটারের ২৩ হাজার হাজার নকল জমজম পানির বোতলের অস্তিত্ব খুঁজে পায়।

বিশ্বব্যাপী মুসলিমদের কাছে জমজমের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে হজের মৌসুমে এই পানিরা চাহিদা আরও বেড়ে যায়।

কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা এসব অসাধু ব্যবসায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সূত্র : গালফ নিউজ

এস/ আই.কে.জে/

জমজমের পানি কুয়েতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250