বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

মুঠোফোনে শুল্কছাড়ের সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

দেশে উৎপাদিত ও আমদানি করা মুঠোফোনে শুল্কছাড় দিয়েছে সরকার। মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে শুল্কছাড়ের এ সিদ্ধান্ত হয়।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল ২৫ শতাংশ। এখন দিতে হবে ১০ শতাংশ। দেশে মুঠোফোন উৎপাদনকারীদের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে, বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও ব্যাপকতা পাবে। অনেকেই বাংলাদেশে মুঠোফোন উৎপাদনে আগ্রহী হবে।

শুল্কছাড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250