শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

শাহরুখকে কি এবার মেট গালায় দেখা যাবে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের মেট গালায় দেখা যেতে পারে শাহরুখ খানকে। দিন কয়েক ধরেই অভিনেতার মেট গালায় অংশগ্রহণ নিয়ে আলোচনা ছিল। এবার ‘ডায়েট সব্য’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়, প্রথমবারের মতো মেট গালায় অংশ নেবেন এ বলিউড তারকা। এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বরাতে শাহরুখের মেট গালায় অংশগ্রহণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার বসে মেট গালার আসর। সে রীতি অনুয়ায়ী আমেরিকার নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এবারের আসর বসবে ৫ই মে। মেট গালা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই।

কোন তারকা আসছেন, কী পোশাক পরছেন, তা নিয়ে যেমন আগ্রহ থাকে, তেমনই আগ্রহ থাকে অনুষ্ঠানের আয়োজন নিয়েও। এর আগে এ আয়োজনে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট। এবার জানা গেল শাহরুখের কথা।

মেট গালায় তারকারা কী পরবেন, সেটা নিয়ে সবচেয়ে আগ্রহ থাকে দর্শকের। তাই শাহরুখ এ আয়োজনে কীভাবে হাজির হবেন, সেটাও রাখা হয়েছে রহস্যই। কেবল জানা গেছে, আলোচিত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে মেট গালায় দেখা যাবে শাহরুখকে। অভিনেতার টিম থেকে অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ভোগ সাময়িকী জানিয়েছে, এবারের মেট গালায় দেখা যাবে ব্লেক লাইভলি, রিয়ানা ও সারাহ জেসিকা পার্কারসহ অনেক তারকাকে।

এইচ.এস/

বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250