বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ ডিএমপির কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

যারা মানুষ, পুলিশ ও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করবে, তাদের ওপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ রোববার (১৬ই নভেম্বর) সন্ধ্যায় তিনি দৈনিক প্রথম আলোকে এ নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। খবর প্রথম আলোর।

ডিএমপির কমিশনার সাজ্জাত আলী বলেন, ‘যারা মানুষ ও পুলিশ সদস্যদে ওপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দেবেন, আইনসম্মতভাবেই তাদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে।’

পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার বেতারে কর্মকর্তাদের একই ধরনের নির্দেশনা দেন। এ খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা হয়। আজ বিকেলে ডিএমপি কমিশনারও বেতার বার্তায় এ নির্দেশনা দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে তারা প্রথম আলোকে বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ করতে এলে তাদের প্রতিহত করতে গুলি করার নির্দেশনা দিয়েছেন কমিশনার।

জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ই নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে।

শেখ মো. সাজ্জাত আলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250