বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বেনাপোল বন্দরের অনিয়ম তদন্তে কমিটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি এবং “বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ” প্রকল্প পরিদর্শনের কাজ করছে তদন্ত কমিটি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিদুল ইসলাম এর নেতৃত্বে ৩ সদস্যের এ তদন্ত কমিটিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন জানান, “বেনাপোল বন্দরে চলমান 'বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ' প্রকল্পের কাজের মান যাচাই ও বন্দরের সার্বিক বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত কমিটির নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বন্দরগুলো বিশেষকরে বেনাপোল বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায়  মন্ত্রণালয় কাজ করছে।“ 

আরও পড়ুন: কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

উল্লেখ্য, সম্প্রতি দেশের বন্দর কার্যক্রম ও বেনাপোল বন্দরে চলমান “বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ” প্রকল্প কাজের মান নিয়ে অভিযোগ করা হলে তা বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টিগোচর হয় এবং তার প্রেক্ষিতে উপদেষ্টা একটি তদন্ত কমিটির নির্দেশনা দেন।

এসি/কেবি


উপদেষ্টা এম সাখাওয়াত নৌপরিবহন মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250