সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

আমলকি বেশি খেলে কী হয়, যা বলছেন বিশেষজ্ঞরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোনো খাবারই বেশি খাওয়া ভালো নয়। তাই যেকোনো খাবার খাওয়ার আগে তার পরিমাণ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। উপকারী তাই আমরা অনেক সময় হয়তো প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি। কিন্তু বেশি আমলকি খেলেই কি বেশি উপকারিতা মিলবে? কী বলছেন বিশেষজ্ঞরা? বেশি আমলকি খেলেই বেশি উপকার মিলবে এই ধারণা সঠিক নয়। বরং প্রয়োজনের চেয়ে বেশি খেলে তা অপকার বয়ে আনতে পারে। চলুন, জেনে নেওয়া যাক আমলকি বেশি খেলে কী হয়-

অ্যাসিডিটি বাড়তে পারে

হজমের সমস্যা থাকলে আমলকি বেশি খাবেন না। কারণ এর ফলে বাড়তে পারে অ্যাসিডিটি। আপনার যদি মাঝে মাঝেই হজমের সমস্যা দেখা দিয়ে থাকে তবে যতটা সম্ভব আমলকি কম খাবেন। অর্থাৎ খুব বেশি খাবেন না। এর ফলে আপনার গলা দিয়ে টক ঢেঁকুর ওঠা, গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। তাই এদিকে খেয়াল রাখুন।

আরো পড়ুন : আচারের তেল ব্যবহার করতে পারেন যেসব কাজে

কোষ্ঠকাঠিন্য হতে পারে

অনেক সময় আমলকি বেশি খেলে তা কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাই আপনার যদি এ ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমলকি কম খাওয়াই ভালো। আবার আমলকির রস না খেলে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। কারণ আমলকির রস বেশি খেলে মল শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে।

হার্ট ও কিডনির জন্য অপকারী হতে পারে

যাদের হার্টের সমস্যা রয়েছে তারা আমলকি খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারলে ভালো। কারণ বিশেষজ্ঞরা বলছেন, আমলকি হলো শক্তিশালী কার্ডিওভ্যাসকুলার উদ্দীপক। আবার ব্লাড প্রেসার বা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগলেও আমলকি খাওয়া কমিয়ে দিন। কারণ এটি বেশি খেলে তা শরীরে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। 

লিভারের সমস্যা বাড়াতে পারে

আপনি যদি বেশি উপকারিতার লোভে আমলকি আর আদা একসঙ্গে খেয়ে থাকেন, তবে তা উপকারের বদলে ক্ষতিই করবে বেশি। বেশি আমলকি খেলে তা লিভারে এসজিপিটি বাড়িয়ে দিতে পারে। যার ফলে বেড়ে যেতে পারে হজমের সমস্যা। আবার অতিরিক্ত আমলকি খাওয়ার হলে তা ডেকে আনতে পারে উচ্চরক্তচারজনিত সমস্যা।

এস/ এসি

আমলকি বিশেষজ্ঞরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250