বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

কুয়েতে স্মার্ট এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩রা মে) স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে রাষ্টদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান (অবঃ)।

এছাড়া উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তি। এনআইডি উদ্বোধনী অনুষ্ঠানে ১৯ জন বাংলাদেশি প্রবাসীকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করেন ইসি আহসান হাবীব খান।

অনুষ্ঠানের শুরুতে তিনি দূতাবাসে প্রবাসীদের এনআইডি নিবন্ধনের কার্যক্রম প্রক্রিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। সফলতার সহিত এবং সুষ্ঠুভাবে এনআইডি নিবন্ধনে কারিগরি কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি এবং রাষ্ট্রদূত কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রমের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার ওপর আলোচনা করেন। এনআইডি সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার।

আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

দীর্ঘ প্রবাসে থাকায় স্বল্পকালীন ছুটিতে দেশে গিয়ে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র করা সম্ভব হয়নি। কুয়েতে দূতাবাসে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু হওয়াতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন।

এসকে/ আই.কে.জে/ 

কুয়েত স্মার্ট এনআইডি সেবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250