বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

এনআইডির জন্য আপাতত আলাদা কর্তৃপক্ষ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২১ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আপাতত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আলাদা কর্তৃপক্ষ হচ্ছে না। এনআইডির জন্য আলাদা কর্তৃপক্ষের জন্য যে অধ্যাদেশের প্রস্তাব করা হয়েছিল, সেটা রহিতকরণ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, কিছুদিন আগে ন্যাশনাল ডেটা অথরিটি করার একটা প্রস্তাব এসেছিল। পুরো পৃথিবীতে ডেটা একটা আলাদা কর্তৃপক্ষ দেখে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নির্বাচন কমিশন এটি দেখছে। এখন নির্বাচনের খুব কাছে। তাই এনআইডির আলাদা কর্তৃপক্ষের জন্য অধ্যাদেশের যে প্রস্তাবটা এসেছিল, সেটাকে রহিতকরণ করা হয়েছে। কারণ, নির্বাচনের প্রক্রিয়াটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়।

শফিকুল আলম বলেন, কিছুদিন আগে বাংলাদেশ শ্রম অধ্যাদেশ (সংশোধন), ২০২৫ জারি করা হয়েছিল। কিন্তু কিছু বিষয়ে আপত্তি আছে। সে জন্য সেগুলো পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি শ্রম অধ্যাদেশ দ্রুত পর্যালোচনা করে কোনো অসংগতি আছে কি না, সে বিষয়ে উপদেষ্টা পরিষদের কাছে প্রতিবেদন দেবে।

এ ছাড়া পবিত্র হজ ব্যবস্থাপনা এবং জাতীয় নগর নীতি নিয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।

এনআইডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250