বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইবিতে ৩৮ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১১ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৩৮ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা যায়। 

আরো পড়ুন : প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি শুরুর সময় জানালো অধিদপ্তর

নোটিশে বলা হয়, আগামী ১১ মার্চ (সোমবার) থেকে আগামী ১৭ই এপ্রিল (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে এই সময়ে কোনো বিভাগ পরীক্ষা গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ির ব্যবস্থা গ্রহণ করবে।

রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, রমজানের অফিস সময়সূচি এখনো ঠিক করা হয়নি। আমরা কর্তৃপক্ষের সাথে বসে অফিসের সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নিবো। তবে অফিস ছুটির বিষয়টি ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে। 

আবির হোসেন/এস/ আই.কে.জে/


ইবি নোটিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250