শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশেষে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলো মাহিয়া মাহির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন স্বামী রকিব সরকারের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

গত ১৬ ফেব্রুয়ারির রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও দিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। তবে, ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

সাক্ষাৎকারে রকিব সরকার প্রসঙ্গে মাহি বলেন, আমি রকিবের সম্পর্কে কোনো নেগেটিভ কথা বললে নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারব না। আমরা দুজনেই এ সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তবে যখন দেখেছি লাভ হচ্ছে না, তখন চেষ্টা ছেড়ে দিয়েছি। এক সঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। এ সময় অভিনেত্রী আরও বলেন, রকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। ফারিশের বিষয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন সেসব বিষয়ে কথা হয়। আমাদের সম্পর্ক নেই; কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।

প্রসঙ্গত, মাহি ২০২১ সালের ১৩  সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিয়ে। এই দম্পতি ২০২৩ সালের ২৮শে মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। যার নাম রাখেন ‘ফারিশ’।

ওআ/


মাহিয়া মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250