বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

৮২ মণ জব্দ মাছ বিতরণ হলো এতিমখানায়, পেলেন অসহায়রাও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ মণ লইট্যা ও ২ মণ ইলিশসহ দুটি পিকআপ ভ্যান জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১১ মাছ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৮ই জুলাই) বিকেল পাঁচটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। অবরোধকালীন সামুদ্রিক মাছ ধরা ও পরিবহন করবে না বলে মুছলেখা দিলে ট্রাক ও দুই চালককে ছেড়ে দেওয়া হয়। 

আরো পড়ুন: দশ লাখ টাকার জব্দ মাছ বিতরণ হলো এতিমখানায়

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাদু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারি মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। অসাধু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবেও বলেও জানান তিনি।

এইচআ/
 

ভ্রাম্যমাণ আদালত মাছ জব্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250