বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে চলমান লোকসভা নির্বাচনে প্রচারণার কাজে বের হয়েছিলেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হঠাৎ তার গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি।সোমবার (৬ই মে) এ ঘটনা ঘটে। পরে অন্য গাড়ি করে এলাকা ছাড়েন সায়নী।

তীব্র তাপপ্রবাহের পর সোমবার বিকেলে কালবৈশাখী ও প্রবল বৃষ্টি নামে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হুডখোলা গাড়িতে নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। হঠাৎই দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসায় বিপাকে পড়েন। তৃণমূলের র‍্যালির সামনেই ভেঙে পড়ে গাছের ডাল।

আরো পড়ুন: শুটিংয়ে যে অবাক কাণ্ড ঘটালেন অক্ষয়

উল্লেখ্য, ভারতে এবার লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে সাত দফায়। সে অনুযায়ী গত ১৯শে এপ্রিল প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় ভোট শুরু হয় ২৬শে এপ্রিল।

আজ (৭ই মে) তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। এ দফায় ভোট নেওয়া হচ্ছে ১০টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৯৩টি কেন্দ্রে।

এসি/ আই.কে.জে/ 



অভিনেত্রী গাছের ডাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250