শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

করফাঁকির অভিযোগে বিজয়ের দেড় কোটি রুপি জরিমানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের শনির দশা যেন কাটছেই না। ‘জন নায়াগাণ’ ছবিটি মুক্তির পর পুরোদমে রাজনীতির মাঠে নামার ঘোষণা দিলেও নানা ঝামেলায় এর মুক্তি আটকে আছে। এবার নতুন খবর, কর ফাঁকির অভিযোগে আরোপিত মোটা অঙ্কের জরিমানা থেকে রেহাই পাচ্ছেন না তিনি। 

অভিনেতার ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ রুপির জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট। গতকাল শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তি এই সংক্রান্ত মামলায় বিজয়ের করা রিট আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৫-১৬ অর্থ বছরে আয়ের তথ্য গোপনের অভিযোগে আয়কর বিভাগ অভিনেতাকে যে জরিমানা করেছিল, তা আইন অনুযায়ীই করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের সেপ্টেম্বরে আয়কর বিভাগের পক্ষ থেকে বিজয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় তদন্তে উঠে আসে, ২০১৫-১৬ অর্থ বছরে বিজয় আয়কর রিটার্নে ৩৫ কোটি ৪২ লাখ রুপি আয় দেখালেও, তার সিনেমা ‘পুলি’ থেকে পাওয়া প্রায় ১৫ কোটি রুপির আয় সেখানে উল্লেখ করেননি। 

আয়কর বিভাগ একে গোপন আয় হিসেবে চিহ্নিত করে এবং তার উপর ১ কোটি ৫০ লাখ রুপি জরিমানা আরোপ করে। 

পরবর্তীতে এই জরিমানার বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হন বিজয়। অভিনেতার আইনজীবীদের দাবি ছিল, নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর এই জরিমানা করা হয়েছে। 

তবে বিজয়ের সেই দাবি খারিজ করে দিয়ে বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা মেনেই সঠিক সময়ে নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল। তাই এখন আয়কর দপ্তরের পক্ষ থেকে এই অর্থ আদায়ে আর কোনো বাধা রইল না। 

তবে এখনো অভিনেতার শেষ একটি সুযোগ রয়েছে। সেটি হল তিনি চাইলে এখন ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। 

জে.এস/

থালাপতি বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250