বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করা হবে। এদিন বিকেল ৩টায় ডিসেম্বর মাসের জন্য ঘোষণা করা হবে এলপিজির নতুন দাম।

সোমবার (২রা ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে এবং এপ্রিলে কমানো হয়েছিল দাম। এ ছাড়া এলপিজির দাম গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে বাড়ানো হয়েছিল।

গত নভেম্বর মাসে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়। গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে দাম বাড়ানো হয়েছিল। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এ ছাড়া বিইআরসি গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে অটোগ্যাসের দাম বাড়িয়েছিল।

এলপিজি ও অটোগ্যাসের দাম ২০২৩ সালে ৫ দফা কমেছিল, আর বেড়েছিল ৭ দফা। ওই বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছিল। আর ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে দাম বেড়েছিল।

ওআ/কেবি

এলপি গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250