বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন : ইবি শিক্ষার্থীদের এক ঘন্টা পদযাত্রা, স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৪

#

ছবি : সুখবর

কোটা বৈষম্য নিরসনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে এক ঘন্টার পদযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৪ই জুলাই) সকাল সাড়ে দশটা থেকে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ পদযাত্রা কর্মসূচি পালন করেন তারা। এতে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট (ডিসি) এহেতেশাম রেজা ছুটিতে থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মহসীন উদ্দীন।

আরো পড়ুন : ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের আদেশ বহাল

পদযাত্রাটি কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে আরম্ভ হয়ে মুজিব চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ কিলোমিটার পথ  অতিক্রম করেন তারা। এসময় তারা ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং  ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।

আবির/এস/কেবি

শিক্ষার্থী ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250