বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার (১৫ই ডিসেম্বর) সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সতর্কবার্তা জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে। নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে।

মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের করণীয় হিসেবে পরামর্শ দিয়েছে ঢাকার দূতাবাস। যেকোনো ধরনের সহায়তার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে যোগাযোগের উপদেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।

এর আগে গত ২১শে সেপ্টেম্বর বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল। এরপর এই সতর্কবার্তা জারি হলো।

মার্কিন দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250