শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক

পেটের চর্বি কমাতে সাহায্য করে যে চার সবজি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ওজন কমানো নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। বিশেষ করে পেটের মেদ কমাতে চার রকমের শাকসবজিতে ভরসা রাখতে পারেন।

নিয়মিত এই সবজি খেলে আপনার অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমবে, আবার চর্বিও কমতে শুরু করবে।

পালংশাক

পালংশাক খেলে সহজে আপনার পেটে জমে থাকা মেদ কমবে। এই শাক মেটাবলিজম রেট বাড়ায়। ফলে নিয়ন্ত্রণে থাকে ওজন। পালংশাকে আছে ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম। এই দুই উপকরণ পেটের মেদ ঝরাতে সাহায্য করে।

এছাড়া ভিটামিন ই ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। তাই চুল ও ত্বক ভালো রাখতে কাজ করে পালংশাক। তবে এই শাক রান্না করার আগে ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া জরুরি।

আরো পড়ুন : তারুণ্য ধরে রাখবে গ্রিন ডায়েট

ব্রকোলি

ব্রকোলি অত্যন্ত স্বাস্থ্যকর একটি সবজি। একাধিক পুষ্টি উপকরণ আছে ব্রকোলিতে। ওজন কমাতে এই সবজি বিশেষ কার্যকরী। ভিটামিন কে আছে ব্রকোলিতে। যা মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।

কুমড়া

অনেকেই হয়তো কুমড়া খেতে মোটেই পছন্দ করে না। অথচ এই সবজি খেলে খুব কম সময়ে পেটের মেদ কমবে। কারণ কুমড়ায় ক্যালোরি কম ও ফাইবারের পরিমাণ বেশি। বিশেষ করে সবুজ কুমড়ায়।

এছাড়া আছে ভিটামিন এ ও ভিটামিন কে। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ফাইবার বেশি থাকার কারণে কুমড়া খেলে হজমশক্তি ভালো হয় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে।

গাজর

গাজর খেলে পেটে জমে থাকা চর্বি বা মেদও সহজে কমবে। গাজরে ক্যালোরির পরিমাণ কম থাকে। যদি কাঁচা গাজর খেতে পারেন তাহলে পেটের মেদ ঝরবে খুব কম সময়েই। তবে বেশি পরিমাণে কাঁচা গাজর খেলে সমস্যা হতে পারে পেটে।

সূত্র: এবিপি লাইভ

এস/ আই.কে.জে/ 

সবজি পেটের চর্বি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250