রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

বিশ্বকাপ জেতা ভারত নারী দলকে আইসিসি দিয়েছে ৫৪ কোটি, বিসিসিআই দিচ্ছে ৭০ কোটি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মারা এত টাকা দিয়ে কী করবেন—মজার ছলে তাদের এ প্রশ্ন করা যেতেই পারে।

ভারত নারী ক্রিকেট দলের জন্য সময়টা এখন বিশেষ, একই সঙ্গে ঐতিহাসিকও। গতকাল রাতে (২রা নভেম্বর) নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেয়েরা।

বিশ্বকাপ জেতার সুবাদে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে হারমানপ্রীতের দল। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলকে আরও বড় সুখবর দিয়েছে।

বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের।

দেবজিৎ সাইকিয়া এএনআইকে বলেছেন, ‘জয় শাহ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে নারী ক্রিকেটে অনেক পরিবর্তন এনেছেন। ছেলে ও মেয়েদের সমান বেতনের (আসলে অর্থ পুরস্কার) ব্যবস্থা করা হয়েছে। গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মেয়েদের টুর্নামেন্টের অর্থ পুরস্কার ৩০০% বাড়িয়েছেন। আগে এই পুরস্কার ছিল ২৮ লাখ ৮০ হাজার ডলার, এখন তা বাড়িয়ে ১ কোটি ৪০ লাখ ডলার করা হয়েছে। এসব পদক্ষেপ নারী ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বিসিসিআইও খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফসহ পুরো দলকে ৫১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে।’

এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ। আইসিসির পক্ষ থেকে চ্যাম্পিয়ন ভারতীয় দলের পাওয়া ৫৪ কোটি ২৬ লাখ টাকা মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন দলের চেয়েও ২ কোটি ২৯ লাখ টাকা বেশি।

সর্বশেষ ২০২৩ সালে ফিফা নারী বিশ্বকাপ জিতেছিল স্পেন। অর্থ পুরস্কার হিসেবে আলেক্সিয়া পুতেয়াস, আইতানা বোনমাতি, হেনি হেরমোসোরা পেয়েছিলেন ৫১ কোটি ৯৭ লাখ টাকা।

জে.এস/

ভারত নারী ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250