সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

যে কারণে ডিবি কার্যালয়ে মারজুক রাসেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছুদিন হলো সরব মারজুক রাসেল নামের একটি পেজ। কোটা সংস্কার আন্দোলন নিয়েই একের পর এক পোস্ট দেয়া হয়েছে ওই পেজ থেকে। অবশ্য অনেকবারই গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল জানিয়েছেন পেজটি তার নয়। এবার সশরীরে হাজির হলেন ডিবি অফিসে।

বিষয়টি নিয়ে অভিযোগ দিতে রোববার (২৮শে জুলাই) দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে পেজটি চালাচ্ছেন বলে জানান এ অভিনেতা। 

আরও পড়ুন: সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্তের জন্মদিন আজ

এ সময় গণমাধ্যমকে মারজুক বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইল জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড।

এসি/ আই.কে.জে/


ডিবি অফিস মারজুক রাসেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250