বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত যেভাবে ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষকে বাংলাদেশে পুশ-ইন করছে, সেই একই যুক্তিতে শেখ হাসিনাকেও তো করা উচিত— যেহেতু তিনিও বাঙালি মুসলমান। অথচ বাংলাদেশ থেকে যারা দুর্বৃত্ত হিসেবে পালিয়ে গেছেন, তাদের কোনো পুশ-ইন করা হচ্ছে না।

আজ সোমবার (২৮শে জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়— আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, সংস্কৃতিও বাংলা। কিন্তু ভারতে যারা বাংলা ভাষাভাষী মুসলমান, তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ শেখ হাসিনা তো একই বৈশিষ্ট্যের অধিকারী— বাংলাদেশের নাগরিক, বাঙালি মুসলমান। তাকে তো পুশ-ইন করছে না ভারত। আবার যারা দুর্বৃত্ত হয়ে ভারতে পালিয়েছেন, তাদেরও ফেরত পাঠানো হচ্ছে না। কেন?’

তিনি বলেন, ‘ভারতের বহু নাগরিক, যাদের পূর্বপুরুষরাও সেখানে জন্মেছেন, শুধু মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং ভারত যা চায়, সরকার তাই করছে।’

রুহুল কবির রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250