বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

পাবলিক টয়লেটে স্পাই ক্যামেরা লাগানো আছে কিনা কিভাবে বুঝবেন?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

জীবনে কখনও না কখনও ব‍্যবহার করতে হয় পাবলিক টয়লেট। বিশেষত কোথাও ঘুরতে গেলে পাবলিক টয়লেট ব‍্যবহার ছাড়া উপায় থাকে না। এই পরিস্থিতিতে পাবলিক টয়লেট ব‍্যবহারের আগে যথেষ্ট সতর্ক থাকা উচিত। বিশেষত নিরাপত্তার দিক অবশ‍্যই বারবার ভেবে দেখা উচিত। 

মনে রাখতে হবে পাবলিক টয়লেটে যে কেউ প্রবেশ করতে পারে। অনেক সময় সেখানে কেউ লুকিয়ে রেখে দিতে পারে মাইক্রো ক‍্যামেরা। এক্ষেত্রে কীভাবে বুঝবেন ওই টয়লেটে কোনও ক‍্যামেরা রাখা আছে কিনা? 

শুধু টয়লেটেই নয়, অনেক সময় হোটেল রুমের মধ‍্যেও রাখা থাকে গোপন ক‍্যামেরা। সাধারণভাবে যা সচরাচর চোখে পড়ে না। এমন অবস্থায় ক‍্যামেরা খুঁজে পাওয়ার খুব সহজ কয়েকটি উপায় রয়েছে। 

পাবলিক টয়লেটে ক্যামেরা কোথায় রাখা থাকতে পারে? বাথরুমের কোনা, দেওয়াল ছাদ ভালো করে পরীক্ষা করুন। টয়লেট পেপার হোল্ডার, সাবান ডিসপেনসার এবং এয়ার ফ্রেশনার দেখে নিন। ছোট গর্ত বা ফাঁক পরীক্ষা করুন। এয়ার ভেন্টও দেখে নিন ভালো করে।

আরো পড়ুন : টাকার পরিবর্তে এটিএমে মিলবে স্বর্ণমুদ্রা

তবে টেকনলজির ব‍্যবহার করেও খুঁজে পেতে পারেন লুকানো ক‍্যামেরা। ক্যামেরা ডিটেক্টর অ্যাপস ব‍্যবহার করতে পারেন। সঙ্গে তাই অবশ‍্যই মোবাইল ফোন নিয়ে টয়লেটে যান। 

ফোনই জানিয়ে দেবে বাথরুমে লুকানো ক‍্যামেরা রয়েছে কিনা। ইনফ্রারেড স্ক্যানারও ব‍্যবহার করতে পারেন। আরএফ সিগন্যাল ডিটেক্টর ব‍্যবহার করেও খুঁজে পাওয়া যাবে ক‍্যামেরা। 

তবে পাশাপাশি আরও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। পাবলিক ওয়াশরুম ব্যবহার করার সময় শরীর যতটা সম্ভব ঢেকে রাখুন। অল্প আলোযুক্ত পাবলিক টয়লেট ব্যবহার করা এড়িয়ে চলুন।

আপনি একটি গোপন ক্যামেরা খুঁজে পেলে কী করবেন? - ডিভাইস স্পর্শ করবেন না। অবিলম্বে কর্তৃপক্ষকে রিপোর্ট করুন। অবস্থানের বিবরণ শেয়ার করুন।

এস/ আই.কে.জে/

পাবলিক টয়লেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250