রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

জনপ্রিয় অভিনেতা হয়েও আজ তিনি নিরাপত্তারক্ষী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুভাষ ঘাই ও যশরাজ ফিল্মসের ছবি এবং অক্ষয়কুমার, আয়ুষ্মান খুরানাসহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে সহ-অভিনেতা হিসেবে ক্যারিয়ারের শুরুর দিকে কাজ করেছিলেন সাবী সিধু।  কিন্তু এখন তিনি জীবিকা নির্বাহ করেন নিরাপত্তারক্ষীর কাজের মাধ্যমে।

‘গুলাল’, ‘পাতিয়ালা হাউস’, ‘বেওকুফিয়া’র মতো ছবিতে অভিনয় করেছেন সাবী সিধু। কিন্তু ধীরে ধীরে তার কাছে অভিনয়ের সুযোগ আসা বন্ধ হয়ে যায়। নানা ধরনের কাজ করার পর বাধ্য হয়ে নিরাপত্তারক্ষীর কাজ করছেন। অনেক যন্ত্রণা সত্ত্বেও বাস্তব তাকে মেনে নিতে হয়েছে।

সংবাদমাধ্যমে সাবী জানিয়েছেন, জীবনের কঠিন সময়ে তিনি যোগাযোগ করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে। সুযোগ পেয়েছিলেন অনুরাগের ‘পাঞ্চ’ ছবিতে। কিন্তু এই ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। এরপর ‘ব্ল্যাক ফ্রাইডে’তে তিনি কমিশনার সামরার ভূমিকায় অভিনয় করেন। তার এই অভিনয় প্রশংসিতও হয়। অনুরাগ ছাড়া পরিচালক নিখিল আদভানীর সঙ্গেও কাজ করেছেন সাবী।

আরো পড়ুন: ইরানের ঐতিহ্যবাহী ইসলামি পোশাকে জয়া

তার শৈশব কেটেছে লখনৌ শহরে। তার পর চণ্ডীগড়ে যান। এ সময়ে মডেলিং শুরু করেন। এর পর লখনৌ ফিরে এসে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি চলতে থাকে থিয়েটার। সাবীর ভাই মুম্বাই শহরে এয়ার ইন্ডিয়াতে চাকরি পান পরে। ভাইয়ের সঙ্গে মায়ানগরীতে আসেন সাবীও।

দু’চোখে অভিনয় করার স্বপ্ন। প্রথম দিকে কাজের কোনো অভাব হয়নি। কিন্তু হঠাৎ তার শরীর অসুস্থ হয়ে পড়ে। অভিনয় থেকে দূরে সরে যান। এখন দুবেলা দুমুঠো অন্নসংস্থান হয় সিকিউরিটির কাজের মাধ্যমে।

এত কিছুর পরও সাবী সিধু জানিয়েছেন তিনি এটা ভেবে খুশি যে ভিক্ষাবৃত্তি করে নয়, তিনি উপার্জন করছেন কাজ করে।

এসি/


অভিনেতা নিরাপত্তারক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250