বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সুখবর)

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ‘ভোক্তাদের স্বস্তি দিতে আসন্ন পবিত্র রমজান মাসে গাড়িতে করে কম দামে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রির পাশাপাশি গরুর মাংসও বিক্রি করবে সরকার। এবার রোজায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি হবে।’

রোববার (১৬ই ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসব তথ্য জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। এবারও রমজানে ভ্রাম্যমাণ গাড়িতে সুলভমূল্যে বিক্রি হবে গরুর মাংস।’

এর আগে চলতি মাসের শুরুর দিকে উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, ‘এ বছর সুলভমূল্যে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রি করা হবে। পাশাপাশি মাছও সরবরাহের চেষ্টা করছি।’

হা.শা./কেবি

গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250