বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার পরদিনই ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

গুচ্ছের বাইরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার পরদিনই ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (১২ই মে) সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্বয়কারী এবং ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। এর আগে শনিবার (১১ই মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : উচ্চমাধ্যমিকে ভর্তি: আবেদন শুরু হতে পারে ২৬শে মে

জানা যায়, ‘ডি’ ইউনিটভুক্ত চারটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন ১ হাজার ৯০৬ শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কৃতকার্য হয়েছেন ১৪০৬ জন ভর্তিচ্ছু। পাশের হার ৭৯ শতাংশ।

ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, আমরা তিনটি মেরিট লিস্ট প্রকাশ করেছি। এর মধ্যে ওয়েবসাইটে একটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ক্রমান্বয়ে বাকিগুলো প্রকাশিত হবে। আমরা ১৫ই জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করার চেষ্টা করবো। আর এর মধ্যে গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার সাথে সমন্বয় করে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হবে।

আবির/এস/ আই.কে.জে/

ইবি ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250