বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

প্রবাসীদের ‘পারিবারিক ভিজিট’ ভিসা দিচ্ছে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রবাসীদের সুখবর দিল কুয়েত। রোববার (২৮শে জানুয়ারি) থেকে দেশটিতে চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা। এমন খবরে আনন্দে ভাসছেন প্রবাসীরা।

তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে দেশটি। যেসব প্রবাসী তাদের পরিবারকে কুয়েতে নিয়ে আসতে চান তাদের আরও কঠোরতার মধ্য দিয়ে যেতে হবে।

প্রবাসীরা তাদের পরিবারকে কুয়েত ভ্রমণে ভিজিট ভিসার আবেদন করতে চাইলে অবশ্যই থাকতে হবে বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং মাসিক ৮০০ দিনার বেতনের সনদ; যা বাংলাদেশি টাকায় তিন লাখের উপরে। এমন শর্তে হতাশ সাধারণ প্রবাসীরা।

যদিও এক সময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা। কিন্তু ভ্রমণে এসে অনেকেই আর নিজ দেশে না ফেরায় ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি।

আরও পড়ুন: গোল্ডেন ভিসার প্রক্রিয়া সহজ করল দুবাই

কুয়েতে বর্তমানে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। কুয়েতের মোট ৪৬ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩২ লাখই হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী।

এসকে/ 

পরিবার প্রবাসী কুয়েত ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250