বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

রাবির ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছেন না বহিরাগতরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথেই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আজ বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সকাল ৯টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এর আগে গতকাল থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সকাল থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা ও বিনোদপুর ফটকে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসে ঢুকতে যাওয়া সবার পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশিচৌকি পার হয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বৈধ পরিচয়পত্রধারী ব্যক্তিরা প্রবেশ করতে পারছেন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার জন্য নিয়োজিত রয়েছেন ২ হাজার ৩০০ পুলিশ সদস্য, রাজশাহী ছাড়াও বিভাগের অন্যান্য জেলা থেকে তাদের এখানে আনা হয়েছে। এ ছাড়া ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

জে.এস/

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250