শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক

সুজির রেইনবো হালুয়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সুজির হালুয়ার কথাতো অনেকেই জানেন, কিন্তু রেইনবো হালুয়ার নাম শুনেছেন কি? এটি শুধু দেখতেই সুন্দর নয় খেতেও দারুণ সুস্বাদু! বিভিন্ন উপায়ে রান্না করা যায় এই রেইনবো হালুয়া। যারা সুজির রেইনবো হালুয়া খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলেই তৈরি করতে পারেন বাড়িতেই। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন। 

উপকরণ

১. ভাজা সুজি ১কাপ

২. চিনি ৩ টেবিল চামচ

৩. ঘি ৪ টেবিল চামচ

৪. পানি ১ কাপ ও

৫. ফুড কালার কয়েক ফোঁটা (সবুজ)

আরো পড়ুন : জাফরানের পায়েস

পদ্ধতি

পানিতে সুজির সঙ্গে চিনি মিশিয়ে চুলায় অল্প আঁচে জ্বাল দিতে হবে। কিছুক্ষণ জ্বাল দিলেই সুজি ঘন হয়ে যাবে। তখন একটু ঘি ও ফুড কালার মিশিয়ে দিন।

হালুয়া ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসলে আবার একটু ঘি দিয়ে নেড়ে নামিয়ে ফেলতে হবে। একইভাবে সব রঙের আলাদা আলাদা হালুয়া বানিয়ে নিতে হবে।

তারপর ঘি ব্রাশ করা ট্রেতে হালুয়া ঢেলে দিতে হবে। সুজির হালুয়া হতে বেশি সময় লাগে না। তাই একটি হালুয়া ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আরেকটা হালুয়া তৈরি করে সেটার উপরে ঢেলে চামুচ দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন।

হালুয়া একটার উপর আরেকটা দিয়ে চামচ দিয়ে হালকা করে চাপ দিয়ে সমান করতে হবে। তাহলে ভেতরে ফাঁকা হয়ে থাকবে না আবার সহজেই জোড়া লেগে যাবে।

এবার ফিজের নরমামে সুজির হালুয়ার ট্রে রেখে দিন ঘণ্টাখানে। এরই মধ্যে হালুয়া সেট হয়ে যাবে। এরপর ফ্রিজ থেকে নামিয়ে ইচ্ছেমতো আকৃতিতে কেটে নিন হালুয়া। ব্যাস তৈরি হয়ে গেলে সুজির রেইনবো হালুয়া। উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন এই হালুয়া।

এস/ আই.কে.জে/  

রেইনবো হালুয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250