শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

নয়া নোটের রহস্য নিয়ে আসছেন নাসির উদ্দিন খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

গত কয়েক বছর সিনেমা থেকে ওটিটি প্ল্যাটফর্ম এমনকি বিজ্ঞাপনে একের পর এক কাজ নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। তবে এ বছর এখন পর্যন্ত মাত্র একটি সিনেমা ও একটি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। সর্বশেষ গত মার্চে মুক্তি পেয়েছিল এ অভিনেতার ওয়েব কনটেন্ট ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’।

বিরতি কাটিয়ে আবারও নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন নাসির উদ্দিন খান। দেখা যাবে ‘নয়া নোট’ নামের ওয়েব ফিল্মে। এটি বানিয়েছেন অনন্য প্রতীক চৌধুরী। এই ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে প্রতীকের। তিনি নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর সন্তান।

নয়া নোট প্রথম কাজ হলেও সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে অনন্য প্রতীকের। গত মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে নয়া নোট ওয়েব ফিল্মের ফার্স্ট লুক পোস্টার। এতে দেখা গেল, উষ্কখুষ্ক চুল-দাড়ি, পাঞ্জাবি গায়ে, ঠোঁটের কোণে হাসি নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ৫০ টাকার একটি নতুন নোটের দিকে তাকিয়ে আছেন নাসির উদ্দিন।

পোস্টারটি শেয়ার করে ফেসবুকে নির্মাতা লেখেন, ‘দুনিয়ায় সব মানুষই কারও না কারও কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্য, আর কেউ কোটি টাকার জন্য।’ একই পোস্টার শেয়ার করে আইস্ক্রিনের ফেসবুক পেজের ক্যাপশনে লেখা হয়েছে, ‘হাতে নতুন নোট, মুখে হাসি। কোন রহস্যের ফাঁদ খুলবেন নাসির উদ্দিন খান।’ আইস্ক্রিন জানিয়েছে, শিগগির ওয়েব ফিল্ম নয়া নোট মুক্তি পাবে। তবে মুক্তির তারিখ এখনো প্রকাশ করেনি প্ল্যাটফর্মটি। ওয়েব সিনেমাটিতে নাসির উদ্দিন ছাড়া আর কে কে অভিনয় করেছেন, সেটাও জানানো হয়নি। নির্মাতা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে অন্য শিল্পীদের নাম। 

জে.এস/

সিনেমা অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250