বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

নেকাব থাকায় ইবি ছাত্রীর ভাইভা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনালের ভাইভাতে নেকাব না খোলায় এক ছাত্রীর ভাইভা নেনি বোর্ডের শিক্ষকরা। ভাইভাতে পুরুষ শিক্ষকদের সামনে নেকাব খুলতে অস্বীকৃতি জানানোয় এ ঘটনা ঘটে। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে।

রোববার (২১শে জানুয়ারি) এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রো-ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা। স্মারকলিপিতে তারা ক্যাম্পাসে পোশাকের অধিকার নিশ্চিতসহ ৪ দফা দাবি জানান। 

বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ নাঈম উদ্দিন। শাখা সাধারণ সম্পাদক ইসমাইল রাহাতের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আল-ইমরান, প্রশিক্ষণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেয়। 

মানববন্ধন শেষে তারা ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ-ক্যাম্পাসে পোশাকের অধিকার নিশ্চিত করা, ধর্মীয় ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, নিকাব-হিজাবের স্বাধীনতা নিশ্চিত করা ও ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

আরো পড়ুন : একসঙ্গে মা-ছেলের মাস্টার্স!

আবির/এস/ আই.কে,জে/

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250