বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

বাংলাদেশে গান করবে পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ২রা মে, বাংলাদেশে সংগীত পরিবেশন করতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি। ‘ভয়েস অব জুনুন’ শিরোনামে কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে ব্যান্ডটি।

এর আগে একাধিক ব্যান্ড ও গায়ক বাংলাদেশে এসেছেন। এর মধ্যে রয়েছেন আতিফ আসলাম। যিনি আর্মি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন। এছাড়া গেল বছরের ১৫ই নভেম্বর আসে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’।

এরই মধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড টিকিট এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।

আরএইচ/এইচ.এস

ব্যান্ড জুনুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250