বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

জ্বালানি তেলে আমদানি শুল্কহার কমছে

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্ববাজার থেকে অপরিশোধিত ও পরিশোধিত (ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেন) তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বর্তমানে যে দামেই আমদানি করুক, নির্ধারিত মূল্যের (ট্যারিফ ভ্যালু) ওপর শুল্ক দেয় বিপিসি।

জ্বালানি তেলের কেনা দামের ওপর (ইনভয়েস ভ্যালু) আমদানি শুল্ক আদায়ের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এতে বিপিসির খরচ বেড়ে যাওয়ার কথা। তাই খরচ একই রকম থাকতে আমদানি শুল্কহার কমানোর প্রস্তাব করা হয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ ও পরিশোধিত বিভিন্ন জ্বালানি তেলের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে সব মিলে শুল্ক আদায় একই রকম থাকতে পারে। 

তাতে বিপিসির খরচে তেমন প্রভাব পড়বে না। তবে বিশ্ববাজারে দাম বাড়লে আনুপাতিক হারে শুল্ক আদায় বাড়বে এবং তাতে আমদানি খরচ বাড়বে বিপিসির।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রস্তাবে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে জ্বালানি তেল আমদানিতে ট্যারিফ মূল্য কার্যকর আছে। বর্তমানে আমদানি মূল্য তার চেয়ে বেশি। কাস্টমস আইন অনুসারে দাম বেশি হলে কেনা দামে শুল্কায়ন করার বাধ্যবাধকতা আছে। কিন্তু বেসরকারি খাত কেনা দামে শুল্ক দিলেও বিপিসি ট্যারিফ মূল্যের ওপর শুল্ক দিচ্ছে। 

এর ফলে এনবিআরের পাওনা বাড়ছে, যা বিপিসি পরিশোধ করছে না। তাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কেনা দামে এমনভাবে শুল্কায়নের অনুরোধ করেছে, যাতে সরকারের রাজস্ব আদায় আগের মতো বা কাছাকাছি থাকে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে বিপিসির জ্বালানি তেল আমদানি খরচ একই রকম থাকলেও বেসরকারি খাতে আমদানি খরচ কমবে। বেসরকারি খাত আগে থেকে কেনা দামে শুল্ক দেয়। তাই শুল্কহার কমায় তাদের আমদানি খরচ কমবে।

এইচ.এস/

বাজেট বরাদ্দ শুল্কহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250