বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে—এমন দাবি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এ দাবির তীব্র সমালোচনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে তার দেশ ইরানে আবার বোমাবর্ষণ করবে। খবর আল জাজিরার।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার ওপর রাগ ঝেড়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, তিনি খামেনিকে ‘এক সহিংস ও অপমানজনক’ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ট্রাম্প আরও লেখেন, আগের দিন এক বক্তব্যে ইরানের ‘বিজয়’ দাবি করার সময় খামেনি ‘নির্লজ্জ ও বোকামিপূর্ণ’ মিথ্যা বলেছেন।

গত সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ইরানের ফর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় আমেরিকা। জবাবে কাতারে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

নিজেদের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে আমেরিকার ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে ‘সজোরে চড়’ মেরেছে—১২ দিনের সংঘাত বন্ধের পর দেওয়া প্রথম ভিডিও বার্তায় এমন কথাই বলেন খামেনি। জবাবে গতকাল শুক্রবার (২৭শে জুন) দেওয়া পোস্টে ট্রাম্প জানান, ‘চূড়ান্ত কিছু করা’ থেকে ইসরায়েলকে সরে আসতে বলেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250