বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

‘সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সুখবর)

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করা হবে।

বুধবার (১৩ই নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আইনের মধ্য থেকেই সব স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা দেখা হবে।

তিনি বলেন, বাংলাদেশে বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতি গোষ্ঠী যেন এক জায়গায় থাকে এবং সম্প্রীতির কথা বলে। বাইরে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করা হয়, মিথ্যা প্রমাণ করাই এ সরকারের কাজ হবে।

তিনি আরও বলেন, আগামী ১৫ই নভেম্বর সারা দেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ডাকা প্রতিবাদ সভা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। কাউকে কোনো বাধা দেওয়া হবে না। কারো কোনো বর্ণ, ধর্মের ব্যাপারে আক্রমণ করা হবে না।

উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশকে নিয়ে একটি ছবি তৈরির কথা ভাবা হচ্ছে। গত ১৫ বছর মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখা হয়েছিল। পনেরো বছর অনেক দুঃশাসন হয়েছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। শিল্পকলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। গত ষোল বছর দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা ছিল।

জুলাই স্পিড নিয়ে আগামী দুই তিনদিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ফারুকী বলেন, কারো কর্মপরিচয়ে নয়, সংস্কৃতিকে তুলে ধরাই হবে সরকারের মূল কাজ। 

ওআ/কেবি

বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250