রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

এবার গান গেয়ে নেটদুনিয়া উত্তাল করলেন অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন এই অভিনেতা। গানটির শিরোনাম ‘শম্ভু’। মুক্তির পরই অক্ষয়ের গাওয়া ভক্তিমূলক এই গানে রীতিমতো উত্তাল নেটদুনিয়া।

সোমবার (৫ই ফেব্রুয়ারি) ইউটিউবে মুক্তি পেয়েছে অক্ষয়ের গানটি। অভিনব শেখরের কথায় অক্ষয় ছাড়াও গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন সুধীর, বিক্রম।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন অক্ষয়। গানের ভিডিওতে শিবের ভক্ত রূপে নাচতে দেখা যায় অক্ষয়কে। গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন গণেশ আচার্য।

এক বিবৃতিতে অক্ষয় বলেন, আমার হৃদয়ের গভীর থেকে এসেছে ‘শম্ভু’ গানটি। যা কেবল জয় শ্রী মহাকাল নামে স্পন্দিত হয়েছে। দীর্ঘদিন ধরে আমি শিব ভক্ত। কিন্তু ইদানীং তার সঙ্গে সংযোগ এবং ভক্তি আরও গভীর হয়েছে।

আরো পড়ুন: শাকিব ভাই দারুণ সাপোর্টিভ : সাফা মারুয়া

অভিনেতা আরও বলেন, আমি অনুভব করি, তিনিই শক্তি, তিনিই প্রেম, তিনিই সাহায্যকারী, তিনিই রক্ষাকর্তা, তিনিই সবকিছুর শেষ, তার কাছেই আমরা আত্মসমর্পন করতে চাই।

সম্প্রতি ‘ওএমজি টু’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে দীর্ঘদিনের খরা কাটান অক্ষয়। ৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ২২১ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে। বর্তমানে ৯টি সিনেমার কাজ রয়েছে অক্ষয়ের হাতে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসি/ আই. কে. জে/ 


নেটদুনিয়া অভিনেতা অক্ষয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250