বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

উত্তরায় খাজানা ও মেইনল্যান্ড চাইনিজ ব্লু সিলগালা রাজউকের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরার খাজানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এবং মেইনল্যান্ড চাইনিজ ব্লু রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার (১০ই মার্চ) সকালে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় এই পদক্ষেপ নেয় রাজউক। 

রাজউক কর্মকর্তারা জানান, বিনা অনুমোদনেই চলছে খাজানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার। একতলা এই রেস্তোরাঁ রাজউকের বাণিজ্যিক প্লট। এর পার্শ্ববর্তী বহুতল ভবনগুলোতে আগুন লাগার শঙ্কায় এই অভিযান চালানো হয়। এ সময় পার্শ্ববর্তী কিচেনে থাকা প্রতিষ্ঠানগুলোতেও অভিযান চালায় রাজউক।

আরো পড়ুন: ১৫ রমজানের পর থেকে বাড়বে মেট্রোরেল চলাচলের সময়

অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক কোনো প্রকার লিগ্যাল দলিল কিংবা ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি। রেস্তোরাঁটি পরিচালনার অনুমোদনও নেই।

রাজউক জানায়, ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে কোনো কার্যক্রম চালাতে পারবে না রেস্তোরাঁটি। এমনকি ভবনটি সিলগালও করে দেয়া হয়।

এছাড়া সিয়াম টাওয়ারে মেইনল্যান্ড চাইনিজ ব্লু রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও জরুরি প্রয়োজনে ছাদে কিংবা অন্য কোথাও নেই জমায়েত হওয়ার কোনো ব্যবস্থা নেই। ১৪ তলার অনুমোদিত ভবনে রেস্টুরেন্ট ব্যবসা ১৫ তলায়। নেই রাজউকের অনুমোদন। ফলে এই রেস্তোরাঁও সিলগালা করে দেয় রাজউক।

এইচআ/ 


উত্তরা অবৈধ রেস্টুরেন্টে রাজউক অভিযান অগ্নিনির্বাপণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250