শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

মোটরসাইকেলের গতিসীমা পুনর্বিবেচনার দাবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার ঠিক করে দেওয়ার সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। রোববার (১২ই মে) দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এই দাবিতে বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

‘বাংলাদেশ মোটরসাইকেল কমিউনিটি’ব্যানারে এ মানববন্ধন হয়। এতে শতাধিক মোটরসাইকেলচালক অংশ নেন। তাঁরা বলেন, শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ বিজ্ঞানসম্মত নয়। তাছাড়া একই সড়কে ভিন্ন ভিন্ন যানবাহনের জন্য ভিন্ন ভিন্ন গতিসীমা দুর্ঘটনা আরও বাড়াবে বলে তাঁদের আশঙ্কা। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন তাঁরা।

বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন হাতে নিয়ে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন করেন মোটরসাইকেলচালকেরা। এতে লেখা ছিল, বেপরোয়া গণপরিবহন নিয়ন্ত্রণ না করে মোটরসাইকেলের জন্য কেন এই অযৌক্তিক নিয়ম? ৩০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালালে পেছন থেকে অন্য যানবাহন ধাক্কা দেবে না, এর নিশ্চয়তা কে দেবে?

মানববন্ধনে মোটরসাইকেলচালকেরা গণমাধ্যমকে বলেন, একই রাস্তায় ভিন্ন গতিতে বাস ও মোটরসাইকেল চলতে পারে না। বাসের গতি বেশি নির্ধারণ করায় মোটরসাইকেলচালকদের জীবনের ঝুঁকি বাড়বে। তাই তাঁরা সব ধরনের মোটরযানের জন্য সমান গতি নির্ধারণের দাবি জানাচ্ছেন। 

আরো পড়ুন: সৌদি আরব আরো জনশক্তি নেবে

মানববন্ধনে অংশ নেওয়া এ কে এম ইকবাল মাহমুদ নামের এক মোটরসাইকেলচালক গণমাধ্যমকে বলেন, ‘মোটরসাইকেলের জন্য ৩০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা হলো কিসের ভিত্তিতে? এই সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত নয়। আমি গত ২-৩ দিন ধরে রাস্তায় ৩০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানোর চেষ্টা করছি। কিন্তু পারছি না। নির্ধারিত গতিতে মোটরসাইকেল চালাতে গেলে বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন আমাদের পেছন থেকে ধাক্কা দেবে। এতে আমাদের জীবনের ঝুঁকি বাড়বে। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাই।’

দেশের কোন সড়কে কোন ধরনের যানবাহন কত গতিতে চলবে, তা ঠিক করে সম্প্রতি নির্দেশিকা জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ইতিমধ্যে এই নির্দেশনা কার্যকর হয়েছে। নির্দেশিকায় শহরের ভেতর মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার ঠিক করে দেওয়া হয়েছে। আর এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ ৬০, জাতীয় মহাসড়কে ৫০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানো যাবে।

এইচআ/ 


মোটরসাইকেল চলাচল গতিসীমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250