বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

বিয়ের পরিকল্পনা নিয়ে যা জানালেন অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন মালাইকা আরোরার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকে মালাইকা অতীত হয়েছে। তাহলে এবার কবে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেতা অর্জুন! কী বলছেন তিনি!

সদ্য ট্রেলার লঞ্চ হলো অর্জুন কাপুরের আগামী ছবি মেরে হাসবেন্ড কী বিবির। সেই অনুষ্ঠানে এসেই অভিনেতা কথা বললেন তার বিয়ের প্রসঙ্গে। এদিন অর্জুন জানান, 'যদি কিছু থেকে থাকে (প্রেম) আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো। আজ সিনেমা নিয়ে কথা বলতে এসেছি, সেটাকে উদযাপন করতে এসেছি। আমি ছবিটা নিয়ে কথা বলতে চাই। আমার মনে হয় আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে, কথা বলতে সবাইকে অ্যালাও করেছি যখন আমার কমফোর্টেবল লেগেছে। যখন সঠিক সময় আসবে করবো।'

তিনি আরও বলেন, 'আমার জন্য এখন প্রধান আমার ছবি। আর যখন আমার স্ত্রীকে নিয়ে কথা বলার সময় আসবে, তখন সঠিক সময়ই সেটা নিয়ে বলবো।'

আরও পড়ুন:সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন প্রিয়াঙ্কা

এদিন তিনি ইঙ্গিতে বেশ ভালোই বুঝিয়ে দেন যে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বেশি কথা বলতে চান না। এমনকি মালাইকা আরোরার সঙ্গেও বিচ্ছেদের কথাটা তিনি ভীষণ সংবেদনশীলতার সঙ্গেই জানিয়ে দিয়েছিলেন। যদিও মালাইকা এখনও এই বিষয়ে মুখ খোলেননি। ৬ বছর একসঙ্গে থাকার পর আলাদা হন তারা। গত বছর যখন অভিনেত্রীর বাবা মারা যান তখন সেখানে তার পাশে ছিলেন অর্জুন।

এসি/কেবি














অর্জুন কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250