শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৪ পাচ্ছেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠান।

এর মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম। খেলোয়াড় ক্যাটাগরিতে শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা পারভীন ও সাঁতারু মাহফিজুর রহমান সাগরের নাম চূড়ান্ত হয়েছে। ক্রীড়া সংগঠকের তালিকায় আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ।

উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তাওহিদ হৃদয়। একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অ্যাথলেট জহির রায়হানও।

আরো পড়ুন : অলিম্পিকে পদকের সঙ্গে বিজয়ীরা কত টাকা পান?

ফেডারেশন হিসেবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং পৃষ্ঠপোষক বিভাগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছে হামিদ গ্রুপ। ক্রীড়া সাংবাদিক হিসেবে পাচ্ছেন খন্দকার মঞ্জুরুল ইসলাম। আর ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পাচ্ছেন কল্যান কুমার সাহা।

রোববার (৪ঠা আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমদ। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘তিনি (ক্রীড়ামন্ত্রী) অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে আসতে পারেননি।’

সোমবার (৫ই আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠান হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৫তম জন্মদিনে ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে থাকবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র।

এস/ আই.কে.জে/

শেখ কামাল ক্রীড়া পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250