বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

‘ভাবতেও পারিনি...’, রুটিন চেকআপ করতে গিয়ে ধরা পড়ল ক্যান্সার, ভয়ঙ্কর অভিজ্ঞতা মহিমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী মাহিমা চৌধুরী। ২০২২ সাল থেকেই এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। স্তন ক্যান্সার ধরা পড়ার পর থেকে প্রতি বছরই তিনি চেকআপের জন্য মুম্বই যান। তবে আগে থেকে কোনও লক্ষণ ছিল না শরীরে।

মাহিমা বলেন, ‘কোনও লক্ষণ ছিল না শরীরে। আমি যে স্তন ক্যান্সারে আক্রান্ত সে কথা ভাবতেও পারিনি। চেকআপও করিনি কখনও। শুধুই বার্ষিক চেকআপের জন্য যেতাম। কোনও ধারণাই ছিল না যে আমার স্তন ক্যান্সার হতে পারে। ক্যান্সার এমন একটি রোগ, যা কেউ ধরতেই পারবে না। এটা কেবল স্ক্রিনিংয়ের মাধ্যমেই ধরা পড়তে পারে। তাই আপনি যদি প্রতি বছরই চেকআপ করাতে থাকেন, তা হলে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব।’

ক্যান্সার ধরা পড়ার পর থেকেই ভারতে চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। তিনি বলেন, ‘তিন থেকে চার বছর আগে রোগ নির্ণয়ের পর থেকেই আমি ভারতে ক্যান্সার চিকিৎসায় বিরাট পরিবর্তন দেখেছি। অনেক জেনেরিক ওষুধ এখন বেশ সস্তা। ওষুধ কোম্পানিগুলো থেকেও ভালো সাহায্য পাওয়া যাচ্ছে। ক্যান্সার সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। তাই ক্যান্সারের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করার গল্প শুনে আমি অনুপ্রাণিত।’

মাহিমা চৌধুরী তার চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন ‘পরদেশ’ (১৯৯৭) সিনেমা দিয়ে। এবং পরবর্তীতে ‘দাগ : দ্য ফায়ার’, ‘ধড়কন’, ‘লজ্জা’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী। পরবর্তীতে তিনি ‘দুবারা’ এবং ‘ডার্ক চকোলেট’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছিলেন। বেশ কিছুটা বিরতির পরে ‘দ্য সিগনেচার’ দিয়ে পর্দায় ফিরেছিলেন মাহিমা।

জে.এস/

মাহিমা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250