বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

প্রধান অতিথি রিজভী, প্রধান আলোচক নায়ক উজ্জল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ইংরেজি নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আগামী ২৩শে জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। প্রধান আলোচক থাকবেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক কিংবদন্তি অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।

রুবিনা আলমগীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবিন খান, কবি এ বি এম সোহেল রশিদ ও কবি জমির উদ্দিন মিলন। 

এতে স্বাগত বক্তৃতা করবেন মোস্তফা মতিহার। আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে সাজানো থাকবে সংগঠনটির এবারের আসর। এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য তারকাশিল্পীরা।

জে.এস/

শিল্পকলা একাডেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250