বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ দাবিতে তারা আজ রোববার (১২ই অক্টোবর) থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষক নেতারা জানিয়েছেন, ওইদিনের কর্মসূচি থেকেই সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।

শিক্ষক সংগঠনের নেতারা বলেন, সরকারের প্রজ্ঞাপনে প্রস্তাবিত মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সংক্রান্ত দাবি এখনো পূরণ হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গতকাল শনিবার গণমাধ্যমে বলেন, সরকার যে ৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়েছে, তা শিক্ষকদের সঙ্গে এক প্রকার পরিহাস। বর্তমান বাজারদরে এই টাকায় একদিনের বাজারও হয় না। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছি।

তিনি আরও জানান, সারাদেশ থেকে শিক্ষকেরা ইতোমধ্যে ঢাকায় এসে অবস্থান নিচ্ছেন। যদি এর মধ্যে সরকারের পক্ষ থেকে নতুন কোনো প্রজ্ঞাপন জারি না হয়, তবে রোববারের সমাবেশ থেকেই লাগাতার অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি শুরু হবে।

উল্লেখ্য, গত ১৩ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সংগঠনটি বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। পরবর্তীতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ই সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ই ও ১৬ই সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলন এবং ১২ই অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

জে.এস/

অবস্থান কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250