শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩০ বছর ধরে ঘুমান না এই নারী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

না ঘুমিয়ে কতদিন থাকতে পারবেন? এক, দুই, সর্বোচ্চ তিন দিন। অথচ ভিয়েতনামের এক নারী টানা ৩০ বছর ধরে নির্ঘুম দিন-রাত পার করছেন। প্রথম দিকে কিছু শারীরিক সমস্যা হলেও এখন কোনো সমস্যা হয় না তার। এখন তাকে বলা হচ্ছে ‘স্লিপলেস মিউট্যান্ট’।

৪৯ বছর বয়সী ওই নারীর নাম নুগুয়েন এনগক মাই কিম। তিনি লং আন প্রদেশের বাসিন্দা। নুগুয়েন পেশায় দর্জি। নুগুয়েনের কিন্তু জন্মের সময় এমন অবস্থা ছিল না। তবে তার ধীরে ধীরে ঘুম চলে যাওয়ার অন্যতম কারণ হলো প্রথমের দিকে তিনি রাত জেগে বই পড়তেন এবং পরে রাতে দর্জির কাজ করতেন।

আরো পড়ুন : ইতিহাসে সবচেয়ে কম স্থায়িত্বের বিয়ে, তিন মিনিট পরই ডিভোর্স!

নুগুয়েন বলেন, ‘প্রথমে কয়েক মাস, বছর নির্ঘুম থাকার পর একপর্যায়ে দেখলাম আমার চোখ ও শরীর নিদ্রাহীনতায় অভ্যস্ত। তখন আমি ঘুমানোর চেষ্টা করলেও পারতাম না।’

নুগুয়েনের কয়েক দশকের অনিদ্রার বিষয়টি এখনো চিকিৎসাগতভাবে যাচাই করা হয়নি। দেশটিতে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে গত বছর ট্রান থি থুউ দাবি করেছিলেন তিনি এক দশক ধরে নির্ঘুম রয়েছেন। আর ৮০ বছর বয়সী থাই এনগোক বলেছিলেন, তিনি ৬০ বছর ধরে ঘুমাননি।

সূত্র: অডিটিসেন্ট্রাল

এস/ আই.কে.জে/

নারী ঘুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250