বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা মার্চে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা মার্চের মাঝামাঝি নেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারির শেষে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা ছিল।

কিন্তু এসএসসি পরীক্ষার কারণে কেন্দ্র নিয়ে জটিলতা রয়েছে। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এজন্য এসএসসি পরীক্ষা শেষে রমজানের মধ্যে আগামী ১৫ই মার্চ নিয়োগ পরীক্ষা হতে পারে।

এছাড়া প্রথম ধাপের চূড়ান্ত ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা ২০২৩ সালের ৮ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০শে ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পর্বের মৌখিক পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানায় মন্ত্রণালয়।

আরো পড়ুন: সকল কোচিং সেন্টার আজ থেকে এক মাস বন্ধ

আর দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা হয় ২রা ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ ও তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

এইচআ/ আই. কে. জে/ 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষক নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250