বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

তিতাস গ্যাসে খণ্ডকালীন চাকরি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পেট্রোবাংলার আওতাধীন প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ‘মেডিকেল রিটেইনার’ পদে  জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শেষ হচ্ছে আগামীকাল বুধবার (১৪ই মে)। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এসএসএমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

পদের নাম: মেডিকেল রিটেইনার;

ধরন: খণ্ডকালীন;

আবেদন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে; 

কর্মঘন্টা: সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত;

প্রার্থীর বয়স: ১০ই এপ্রিল ২০২৫–এর মধ্যে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৯ বছর হতে হবে;

আবেদনের যোগ্যতা

সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাসসহ ১ বছরের ইন্টার্নি থাকতে হবে। এ ছাড়া বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন ২০২৫ সাল পর্যন্ত নবায়নকৃত হতে হবে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে পারবেন এ ওয়েবসাইটের (www.titasgas.gov.bd) মাধ্যমে;

আবেদন ফি

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ২২৩ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

সময়সীমা: ১৪ই মে ২০২৫, বিকেল ৫টা;

বি. দ্র. এ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসির ওয়েবসাইটে ১৫/০৫/২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (সূত্র নং-২৮.১৩.০০০০.০৫৩.১১.০০১.২৪/২৯৯৪, তারিখ: ১৫/০৫/২০২৪) বাতিল করা হলো;

সূত্র: প্রথমআলো

আরএইচ/

চাকরি তিতাস গ্যাস চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250