বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

কঙ্গনাকে আদালতে হাজিরার নির্দেশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রনৌত আবার আইনি জটিলতায়। এবার আর কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়—সোজা আদালতের চিঠি নিয়ে হাজির হতে হবে বিজেপির সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনাকে। খবর এনডিটিভির।

বিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।

এই মন্তব্যের জেরে মহিন্দর কৌর ক্ষুব্ধ হন এবং কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ২০২২ সালে কঙ্গনার নামে সমন জারি করা হয়। কিন্তু অভিনেত্রী তখন আদালতের কাছে এই অভিযোগ তুলে নেওয়ার জন্য আবেদন করেন।

তবে গতকাল শুক্রবার (১লা আগস্ট) পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কঙ্গনার সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিযোগ খণ্ডনযোগ্য নয়। এর ফলে কঙ্গনাকে এখন পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজির হতে হবে।

কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত বিজেপি সাংসদ। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনীতির বাস্তবতা যেন তার কল্পনার রাজনীতির সঙ্গে মেলে না। তার মতে, রাজনীতির ধুলো যেন রঙিন দুনিয়ায় ফাটল ধরাচ্ছে।

জে.এস/

কঙ্গনা কঙ্গনা রনৌত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250