বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

শব্দদূষণ রোধে থাকবেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট

থার্টিফার্স্ট নাইটে ঢাকায় মোতায়েন থাকবে অতিরিক্ত ৩ হাজার পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

থার্টিফার্স্ট নাইটে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগরীতে মোতায়েন করা হবে অতিরিক্ত ৩ হাজার পুলিশ। শব্দদূষণ রোধে প্রথমবারের মতো এবার থাকবেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

থার্টিফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে ঢাকা মহানগরে কী পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। প্রত্যেক ফাঁড়ি থেকে রাতে কমপক্ষে দুটি পেট্রোল টিম থাকে, থানা থেকে চারটি-পাঁচটি টিম থাকে। এটা আমাদের রেগুলার ডিপ্লয়মেন্ট। আজকে শুধু থার্টিফার্স্ট নাইট উপলক্ষে এর বাইরে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করছি এটা যথেষ্ট। আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, ৩০০ ফিট, উত্তরা দিয়াবাড়ী এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে। আমাদের পুলিশ ফোর্সের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থাকবেন। ওনারা যেকোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালালে আমাদের ফোর্স তাদের সহযোগিতা করবে।

আরও পড়ুন: জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

এসি/ আই.কে.জে/

থার্টিফার্স্ট উদযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250