শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ

ওএমএসে আলু বিক্রি করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার (২১শে জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এবার কৃষক আলুর দাম পাচ্ছে না। আমরা চেষ্টা করছি কৃষক যাতে আলুর দাম পান। এ জন্য ওএমএসের মাধ্যমে যাতে আলুটা দেওয়া যায়, আমরা চেষ্টা করছি। কৃষক যদি পণ্যের দাম না পায় পরবর্তীতে তারা এটি উৎপাদনের দিকে যাবেন না। এ জন্য চেষ্টা করতে হবে কৃষক যাতে ন্যায্য দামটা পান।’

কৃষি উপদেষ্টা বলেন, ‘গতবার পেঁয়াজের দাম ছিল, এবার কৃষক অনেক বেশি পেঁয়াজ উৎপাদন করেছেন। পেঁয়াজ উৎপাদন বেশি করায় এবার পেঁয়াজ আমদানি না করেও বাজার মোটামুটি স্থিতিশীল আছে।'

আলু কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওএমএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250