বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

ইবি শিক্ষার্থীদের ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশব্যাপী চলমান সংস্কারকাজের অংশ হিসেবে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেয়। 

সোমবার (১২ই আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রধান ফটকের সামনে জড়ো হয়। পরে শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ শেষে পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। এসময় শিক্ষার্থীরা প্রধান ফটক সংলগ্ন এলাকা, ডায়না চত্ত্বর, ঝাল চত্ত্বর, শহীদ মিনার, স্মৃতিসৌধসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিষ্কার করেন।

আরো পড়ুন : খুললো টেন মিনিট স্কুল

এসময় ক্লিন ক্যাম্পাস কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশের প্রত্যাশা করি। আর সেটা আমাদের হাত ধরেই গড়ে উঠবে বলে মনে করি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন শেষে এখন দেশ সংস্কারের কাজ চলছে। আমরা ইবি শিক্ষার্থীরাও দেশ সংস্কারের অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি।’

আবির/এস/কেবি

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250