রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

কার্যকর হলো আমেরিকা-ব্রিটেনের বাণিজ্য চুক্তি, ১০ শতাংশ শুল্কে রপ্তানির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবশেষে কার্যকর হলো বহুল প্রতীক্ষিত ব্রিটেন ও আমেরিকার শুল্ক হ্রাস চুক্তি। এ চুক্তি কার্যকর হওয়ায় ব্রিটিশ গাড়ি নির্মাতারা এখন বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বিশেষ সুবিধা নিয়ে প্রবেশাধিকার পেলেন। নতুন চুক্তি অনুযায়ী, ব্রিটেন প্রতি বছর ১ লাখ পর্যন্ত গাড়ি আমেরিকায় রপ্তানি করতে পারবে মাত্র ১০ শতাংশ শুল্কে—যা আগে ছিল ২৭ দশমিক ৫ শতাংশ। পাশাপাশি, ব্রিটেনের মহাকাশ শিল্পের ওপর আরোপিত সব ধরনের আমদানি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে আমেরিকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এ চুক্তির বিপরীতে ব্রিটেন আমেরিকার ইথানল আমদানির ওপর বিদ্যমান ১৯ শতাংশ শুল্ক বাতিল করেছে। পাশাপাশি গরুর মাংস আমদানির কোটা বাড়িয়ে উন্নীত করেছে ১৩ হাজার টনে। ফলে ১ দশমিক ৪ বিলিয়ন লিটার পর্যন্ত আমেরিকান ইথানল এখন ব্রিটেনে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে। তবে দেশটির বায়ো ইথানল শিল্প সংস্থাগুলো অভিযোগ করছে, এ সিদ্ধান্ত তাদের ঘরোয়া উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করবে।

চলতি মাসে জি-৭ সম্মেলনে চূড়ান্ত হওয়ার এ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, ‘এটি আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিল্পকে সুরক্ষা দেবে।’ ব্রিটিশ বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোনাথন রেনল্ডস বলেন, ‘শুল্ক হ্রাসের ফলে গাড়ি ও মহাকাশ শিল্প প্রতিবছর শত শত মিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে। পাশাপাশি বেঁচে যাবে হাজার হাজার মানুষের চাকরি।'

বাণিজ্য চুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250